img

কুমিল্লায় চার ঘণ্টায় ১ ভোট

প্রকাশিত :  ০৯:০৯, ২৯ মে ২০২৪

কুমিল্লায় চার ঘণ্টায় ১ ভোট

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার। আজ বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর চার ঘণ্টায় ওই কেন্দ্রে মাত্র ১টি ভোট পড়েছে। এ ছাড়া শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা ভোটকেন্দ্রে আড়াই ঘণ্টায় ভোটার আসছেন দুইজন। ১৩নং সদর ইউনিয়নের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার ঘণ্টায় ভোট পড়েছে ৪৭টি।

চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৪১ জন হলেও চার ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৮৭টি।

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ১৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এই উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ৪৪০ জন।

এদিকে গতকাল মঙ্গলবার এই উপজেলা নির্বাচন ঘিরে তিন প্রার্থী নিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে। এ কারণে ভোটার উপস্থিতি কম বলে দাবি করেছেন আওয়ামী লীগের কয়েকজন প্রবীণ নেতা। তারা বলেন, গেল সংসদ নির্বাচনে ৬০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। আওয়ামী লীগের একজন ত্যাগী নেতাকে বাদ দিয়ে প্রবাসী একজনকে প্যানেলভুক্ত করায় ভোটাররা মনক্ষুণ্ণ।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন বলেন, ‘ভোটার উপস্থিতি কম।

তবে সুষ্ঠ ভোটগ্রহণ হচ্ছে। সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪ শতাংশ ভোট পড়েছে।’

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত শহীদ আফ্রিদি

প্রকাশিত :  ১২:৩৫, ১৪ মে ২০২৬

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে দীর্ঘদিনের অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার \'হিলাল-ই-ইমতিয়াজ\'-এ ভূষিত করা হয়েছে।

বুধবার আইওয়ান-ই-সদরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি তাকে এই সম্মাননা প্রদান করেন।

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে পাকিস্তানের ঐতিহাসিক সাফল্যে আফ্রিদির অসামান্য ভূমিকার কথা এ সম্মাননায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এ তার নেতৃত্বের অবদানের স্বীকৃতিও দেওয়া হয়েছে এ পদকের মাধ্যমে।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অনুভূতি প্রকাশ করেন আফ্রিদি। তিনি লেখেন, রাষ্ট্রপতির কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করা তার জন্য অত্যন্ত গর্বের। এটি কেবল তার একার অর্জন নয় বরং পুরো পাকিস্তানি জাতির অর্জন। 

তিনি আরও উল্লেখ করেন যে, তার দীর্ঘ ক্যারিয়ারে সাধারণ মানুষের ভালোবাসা, প্রার্থনা এবং অকুণ্ঠ সমর্থনেরই প্রতিফলন এ পদক। উদার মনের এই ক্রিকেটার এ সম্মাননা উৎসর্গ করেছেন পাকিস্তানের বীর শহীদদের প্রতি। 

তিনি বলেন, ‘দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি এ পদক উৎসর্গ করছি’।সবশেষে তিনি পাকিস্তানের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।